গৃহবধূর দেহ উদ্ধার - The News Lion

গৃহবধূর দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ      বুধবার সকালে এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ।মৃত গৃহবধূর নাম রহিমা বিবি(৩০)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ইটখোলার আড়াইবাঁকী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আড়াইবাঁকী এলাকার বাসিন্দা সাইফুদ্দিন মোল্লা সাথে রহিমা বিবি বিয়ে হয় ১৩ বছর আগে।তাদের ৩ সন্তান নিয়ে ছিল সংসার।সাইফুদ্দিন মোল্লা দর্জি কারখানা করে দীর্ঘ বছর ধরে ব্যবসা করছিল।


করোনা ভাইরাস অতি মহামারী এবং লকডাউনে তার ব্যবসা মন্দা যাচ্ছিল।ফলে প্রায় সময় সাইফুদ্দিন মোল্লা সঙ্গে তার স্ত্রী রহিমা বিবির সাংসারিক অশান্তি চলছিল।এমনকি সাইফুদ্দিন তার স্ত্রী রহিমা বিবিকে বার বার চাপ দিচ্ছিল তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য এমনি অভিযোগ।ফলে প্রায় সময় তাদের মধ্যে চলছিল অশান্তি।মঙ্গলবার সকালে বিষ পান করে গৃহবধূ রহিমা বিবি।স্থানীয় মানুষজন গৃহবধূকে উদ্ধার করে খুঁচিতলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।


সেখানেই তার চিকিৎসা চলে।পরে গৃহবধূর অবস্থা অবনতি হলে বুধবার চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।সেখানেই চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে।


এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী পলাতক।তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশ জানান এক গৃহবধূর দেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।মৃত গৃহবধূর স্বামী পলাতক।তার খোঁজ চলছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.