নদীয়ার শান্তিপুর থেকে উদ্ধার আহত পেঁচা - The News Lion

নদীয়ার শান্তিপুর থেকে উদ্ধার আহত পেঁচা

 


দি নিউজ লায়নঃ      শান্তিপুর পৌরসভার অন্তর্গত লেবুতলা পাড়া এলাকার একটি গৃহস্ত বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হল একটি লক্ষ্মী পেঁচা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহস্থ বাড়ি থেকে , বুধবার সকাল নাগাদ শান্তিপুর থানার সংলগ্ন একটি গাছ থেকে মাটিতে পড়ে থাকতে দেখে ওই গৃহস্থ বাড়ির সদস্য। এরপর পেঁচাটি কে বাড়িতে নিয়ে গিয়ে দেখে গুরুতর জখম অবস্থায় রয়েছে পেঁচাটি। 


তড়িঘড়ি বনদপ্তর কে ফোন করলে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ওই গৃহস্থবাড়িতে বাড়িতে পৌঁছায় এবং পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসা করে খাঁচা বন্দি করে উদ্ধার করে। এ বিষয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা জানান, পেঁচা টিকে কাক কিংবা অন্য কিছুতে ঠোকর মারে যার কারণে গুরুতর জখম হয় পেঁচাটি। এখন পেশাটিকে খাঁচা বন্দি করে উদ্ধার করা হলো এরপর শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি বনদপ্তর এ নিয়ে যাওয়া হবে। সেখানেই তার চিকিৎসা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.