শুভেন্দু অধিকারীকে পাল্টা 'তোলাবাজ' বলে সততা প্রমাণের চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর
দি নিউজ লায়নঃ এবার উলটপুরান ঘটলো 'তোলাবাজ' ইস্যুতে মুর্শিদাবাদে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কারী প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন সর্বত্র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণ করছেন, তখন পাল্টা মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেত্রী শাহনাজ বেগম সেই শুভেন্দুকেই প্রকাশ্যে পাল্টা সোশ্যাল মিডিয়ায় ‘তোলাবাজ’ বলায় ঘটনায় মুর্শিদাবাদের ঐ তৃণমূল সভানেত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আইনি চিঠি পাওয়ার ঘটনায় এ দিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে। আইনি চিঠির নোটিসে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে তৃণমূল নেত্রী কে মন্তব্য প্রত্যাহার করার পাশাপাশি মৌখিক বা লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে।
তা না হলে মুর্শিদাবাদের তৃণমূল সভানেত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।শুভেন্দুর তরফে তাঁর আইনজীবী ওই নোটিস পাঠিয়েছেন। এ প্রসঙ্গে শাহনাজের সঙ্গে যোগাযোগ করা হলে। তিনি তার প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘‘আমি নোটিস মেনে কোনও কাজই করব না। সে জন্য যদি আইনি পথে লড়তে হয় তবে তা করতেও রাজি আমি। সেই পথেই এগোবো"। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে শুভেন্দুকে ‘তোলাবাজ’ বলেছিলেন শাহনাজ। যেখানে ঐ তৃণমূল নেত্রী লিখেছিলেন, ‘শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে এসে প্রমাণ দিন যে উনি নিজে তোলাবাজ নন’। সেই পোস্ট সরিয়ে নেওয়ার জন্য এসেছে শুভেন্দু অধিকারীর আইনি নোটিস।
এরপরই যাবতীয় জটিলতার শুরু হয়। এই ব্যাপারে শাহনাজ জানান, নোটিস অনুযায়ী আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তবে কোনভাবেই ক্ষমা চাইবো না । বরং শুভেন্দুকে ‘তোলাবাজ নন’ প্রমাণ করার যে আহ্বান তিনি জানিয়েছেন, তাতেই স্থির থাকতে চান শাহনাজ।এই ভোট কি কেচ্ছা আর ব্যক্তি-আক্রমণে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে তাঁর কথায়, ‘‘বিজেপি-তে যাওয়া অবধি শুভেন্দু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। আমার বিষয়টি খারাপ লেগেছিল।
তাই আমি শুভেন্দু বাবুকে সোশ্যাল মিডিয়ায় বলি, উনি নিজেও যে তোলাবাজ নন সেটাও প্রমাণ করা দরকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে যে সব জেলার পর্যবেক্ষক করেছিলেন, সেখানে যে উনি তোলাবাজি করেননি সেটাই ওঁকে প্রমাণ করতে বলেছি। সেই সঙ্গে বলি, নিজেকে প্রমাণ করার শুরু উনি বরং মুর্শিদাবাদ থেকেই করুন।’’ পাশাপাশি যাবতীয় এই ঘটনা নিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জির সঙ্গেে কথা ওই তৃণমূল নেত্রী সাহানাজ বেগম এ দিন জানান।

Post a Comment