ব্রাত্য বসুর তহবিলে গড়ে উঠল "জয়জয়ন্তী"
দি নিউজ লায়নঃ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য নিজের তহবিলের অর্থ ব্যয় করে একটা অনুষ্ঠান বাড়ি গড়ে দিলেন দমদমের বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু।মূলত দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিধান কলোনির বাসিন্দারা তাদের পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে এই বাড়িটি ভাড়া নিতে পারবে।এই বিষয়ে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমার বিধানসভার অন্তর্গত এই বিধান কলোনিতে পিছিয়ে পড়া বাসিন্দাদের বাস।
তাদের পারিবারিক অনুষ্ঠান করার জন্য এই অনুষ্ঠান বাড়ি তৈরি করে দেওয়া হলো।যা তাদের বহুদিনের চাহিদা ছিল।পাশাপাশি বাড়িটি স্বল্প মূল্যে ভাড়া দেওয়ার জন্য আমি ওয়ার্ড কো-অর্ডিনেটর জয়ন্তী সেনশর্মা এবং বিশিষ্ট সমাজসেবী রাজু সেনশর্মাকে অনুরোধ করেছি।আশা করি ওরা আমার এই অনুরোধটুকু রাখবেন।বিজেপি রাজনীতি করুক।আর আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাই।বাকিটা সময় বলবে।"

Post a Comment