শিলদাতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর, ছাড়া হোলোনা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত কেও
দি নিউজ লায়নঃ সোমবার পানীয় জলের দাবিতে ঝাড়গ্রাম জেলার শিলদাতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিলদা এলাকার বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি পানীয় জল এর সমস্যা। পানীয় জল সমস্যা না মেটানোর জন্য এই অব পথরোধ। তাই এই দাবিতে এর আগেও গ্রামবাসীরা শিলদা তে পথ অবরোধ করেছিলেন । কিন্তু প্রশাসন তাদের দাবি পূরণ না করাও ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম প্রতিশ্রুতি পুরণ না করায় সোমবার আবার তারা পথ অবরোধ করে।
তাদের অভিযোগ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রম প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলদা এলাকায় পানীয় জলের ব্যবস্থা করবেন তিনি যদি সাংসদ নির্বাচিত হন। কিন্তু তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর ওই এলাকায় আর যাননি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করেননি।তাই তারা শিলদা যে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করছেন ।
তার ফলে ঝাড়গ্রাম বাঁকুড়া জয়পুর পুরুলিয়া যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়, অসুবিধায় পড়েন নিত্য যাত্রীরা। ঘটনাস্থলে যদিও বিনপুর থানা র পুলিশ রয়েছে। কিন্তু অবরোধ এখনো চলছে। পুরুলিয়ার বিজেপি দলের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ওই রাস্তা দিয়ে লালগড় যাচ্ছিলেন।কিন্তু পথ অবরোধের ফলে তিনি শিলদা তে আটকে পড়েন।তিনি গাড়ি থেকে নেমে অবরোধ কারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যার্থ হন। বরং তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়, বেশ কিছুক্ষণ অাটক থাকার পর পুলিশ তার গাড়ি স্কট করে বার করে অানেএবং তিনি ঘুর পথে লালগাড় যায়।

Post a Comment