বিজেপির অপপ্রচার রুখতে মালদায় প্রতিবাদ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের
দি নিউজ লায়নঃ বিজেপির অপপ্রচার রুখতে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার দুপুরে জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিনহা, তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ অন্যান্যরা। এদিন মালদা কলেজ মাঠ থেকে তৃণমূল ছাত্র পরিষদের এই র্যালি শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে র্যালিটি শেষ হয় ফোয়াড়া মোড়ে। সেখানেই জেলা তৃণমূল নেতানেত্রীরা বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য রাখেন।
এদিন রঙবেরঙের বেলুন , দলীয় পতাকার আদলে অনেক কর্মী-সমর্থকরা পোশাক পড়ে এই রেলিতে অংশ নিয়েছিলেন । তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্য এবং প্রচার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরা। পাশাপাশি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এদিনের র্যালিতে স্লোগান তোলা হয়। তৃণমূল ছাত্র পরিষদের র্যালির শেষে দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছাত্রছত্রীরা রাস্তায় নেমে এসেছে।
তৃণমূল ছাত্র পরিষদের হাজার হাজার কর্মী-সমর্থকেরা এদিন এই মিছিলে অংশ নিয়েছিলেন। বুধবার মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী । সেখানে প্রায় এক লক্ষ কর্মী-সমর্থকদের জমায়েত হবে। এই র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার কিভাবে বইছে রাজ্যজুড়ে, সেকথাও আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি বিজেপি যেভাবে অপপ্রচার মূলক রাজনীতি করছে, তার প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছি। এই রেলির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে আবারও দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা সেকথাও মানুষ বলে দিচ্ছে।

Post a Comment