গোয়ালতোড় এর হুমগড়ে এক ব্যক্তির বিষ খেয়ে আত্মহত্যা - The News Lion

গোয়ালতোড় এর হুমগড়ে এক ব্যক্তির বিষ খেয়ে আত্মহত্যা

 


দি নিউজ লায়নঃ   সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার হুমগড় এলাকার বাসিন্দা মঙ্গল মাণ্ডি নিজের বাড়িতে বিষ খেয়ে ফেলে।বিষয় টি জানার পর তার পরিবারের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। গড়বেতা গ্রামীন হাসপাতালের ডাক্তাররা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। 


৩৪  বছর বয়সী মঙ্গল মান্ডির মৃত্যুতে তার পরিবারের সকলেই সকে ভেঙে পড়ে। কেন সে বিষ খেয়ে আত্মহত্যা করল সে বিষয়ে তার পরিবারের কেউ কিছুই বলতে চায় নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোয়ালতোড় থানার পুলিশ মঙ্গল মান্ডির মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে সে কি কারণে আত্মহত্যা করল তা খতিয়ে দেখার জন্য  গোয়ালতোড়  থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.