দাবি পূরণে ব্যর্থ বাম বিধায়ক, পথসাথী প্রকল্পে রাস্তার কাজ শুরু হল কোচবিহার 2 ব্লকে - The News Lion

দাবি পূরণে ব্যর্থ বাম বিধায়ক, পথসাথী প্রকল্পে রাস্তার কাজ শুরু হল কোচবিহার 2 ব্লকে

 


দি নিউজ লায়নঃ    পথসাথী প্রকল্পের আওতায় কোচবিহার দুই ব্লকে বানেশ্বর থেকে পুন্ডিবাড়ি পর্যন্ত 11.59 কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হলো কোচবিহার দুই ব্লক এ। দীর্ঘদিন থেকেই এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন সাধারণ বাসিন্দারা। পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় সরাসরি বিষয়টি জানানো হয়  মুখ্যমন্ত্রীকে। রবিবার এই রাস্তার কাজ শুরু হয়।


 উপস্থিত ছিলেন কোচবিহার 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন, দাংডিং ঘুড়ি অঞ্চলের কৃষক ক্ষেতমজুর সংগঠনের সভাপতি উজ্জল সরকার, জলধর বর্মন সহ প্রমুখ। পরিমল বাবু জানান বিগত দিনের তুলনায় সবথেকে উন্নত মানের রাস্তা তৈরি হতে যাচ্ছে এটি। রাস্তার জন্য খরচ হবে 39 কোটি টাকা।এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন মমতাকে। 


দীর্ঘদিন থেকেই এলাকার বিধায়ক হিসেবে রয়েছেন বামফ্রন্টের নগেন রায়। এলাকায় থাকে বিশেষ দেখা যায় না বলে দাবি করেছেন এলাকাবাসী। বিগত 10 বছরে এলাকায় কোনরকম উন্নয়ন হয়নি বলেও অভিযোগ রয়েছে। জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের থেকে যতটুকু কাজ করা হয়েছে সেটাই উন্নয়ন। সামনে বিধানসভা নির্বাচন এইবার সাধারন মানুষ কিভাবে সেটা সম্পূর্ণ উন্নয়নের উপরে ছেড়ে দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.