ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু
দি নিউজ লায়ন: ট্র্যাকটরে চেপে কাজে যাওয়ার সময় বাইপাসের কাজে কর্মরত এক ব্যক্তির ওই ট্র্যাকটরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। মঙ্গলবার দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ উত্তর দিনাজপুরের ইসলামপুর বাইপাসের ডিমরুল্লা এলাকার ঘটনা৷ মৃতের নাম টিঙ্কু। বয়স ১৮, বাড়ি ইসলামপুর থানার বোলোঞ্চা এলাকায়।
জানা গেছে ইসলামপুরের বাইপাসে কর্মরত ছিলেন মৃত ওই যুবক। আজ ট্রাক্টর নিয়ে সিমেন্ট নিয়ে যাচ্ছিল। ট্রাক্টরে মোট পাঁচ জন শ্রমিক ছিল। তখন আচমকা ট্রাক্টরটি গতি বাড়িয়ে দিলে ট্রাক্টর থেকে ছিটকে পরে যায় ওই টিঙ্কু। এতেই ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। ঘটনার খবর জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এদিকে নির্নিয়মান বাইপাসেই মৃতদেহে আটকে রেখে ক্ষতিপুরণের দাবীতে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও গ্রামবাসীরা। এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Post a Comment