ব্রাউন সুগার কান্ডে করনদিঘিতে ধৃত চক্রের দুই পান্ডা
দি নিউজ লায়ন: ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে আটক করতেই পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার করনদিঘি থানার পুলিশ দোমহনা বাসস্ট্যান্ড পুলিশের নজরদারি চালানোর সময় দুই যুবক আটক করে। ধৃতদের তল্লাশি করার সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার মাদক। তাদের গ্রেফতার করে করণদিঘী থানায় নিয়ে যায় পুলিশ।
তদন্তকারীদের সুত্রে জানা গেছে, ধৃতদের নাম সেলিম আখতার ও আকমুল হোসেইন। তাদের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার বোচাগাড়ি গ্ৰামে। আজ দুপুরে ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার সহ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Post a Comment