রোবোটিক ল্যাবে কোডিং শিক্ষা স্কুল পড়ুয়াদের, খুশি রায়গঞ্জের স্কুল পড়ুয়ারা - The News Lion

রোবোটিক ল্যাবে কোডিং শিক্ষা স্কুল পড়ুয়াদের, খুশি রায়গঞ্জের স্কুল পড়ুয়ারা

 


দি নিউজ লায়নঃ      গতানুগতিক পুথিগত শিক্ষার বাইরে পড়ুয়াদের ভবিষ্যতে স্বনির্ভতার পাঠ দিতে বিদ্যালয়ে রোবোটিক ল্যাবে কোডিং শিক্ষার ব্যবস্থা করল বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সরস্বতী পুজোর দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে কেন্দ্রীয় নীতি আয়োগের অধীনে আনুষ্ঠানিকভাবে এই ল্যাব চালু হল। কোভিড পরিস্থিতিতে লক ডাউন পর্ব শেষে স্কুলে এসে এই ল্যাবে কোডিং শিখে নানা ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র এমনকি মডেল তৈরি করতে পেরে খুশি পড়ুয়ারাও। 


বস্তুত, উত্তর দিনাজপুর জেলায় প্রথম এবং উত্তরবঙ্গে দ্বিতীয় রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রে নীতি আয়োগের অধীনে "অটল টিংকারিং ল্যাব"-এ ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে বিভিন্ন স্বয়ংক্রিয় মডেল তৈরি করে চলেছে পড়ুয়ারা। শুধু তাইই নয়, মাস খানেক আগে একটি মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থার ইঞ্জিনিয়ারদের দিয়ে প্রথমে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষন দেওয়া হয়। 


এদিকে এই ল্যাবে ওই স্কুলের পাশাপাশি জেলার অন্যান্ন স্কুলেরও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও একই পদ্ধতিতে ট্রেনিং দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন স্কুলের শিক্ষকেরাও এই ল্যাবে দৈনিক নতুন কিছু তৈরির সুযোগ পেয়ে খুশি বলে তারা জানিয়েছেন। এদিকে এই শিক্ষায় আগামীতে ছাত্রছাত্রীরা স্বনির্ভর হয়ে নিজেরাই অন্যদের কাজের সুযোগ করে দিতে পারবে বলে শিক্ষকদের দাবী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.