বক্সা পাহাড় জুড়ে চলছে লোসার উৎসব - The News Lion

বক্সা পাহাড় জুড়ে চলছে লোসার উৎসব

 


দি নিউজ লায়নঃ      বক্সা পাহাড় জুড়ে চলছে লোসার উৎসব। লোসার মূলত বৌদ্ধ ধর্মাম্বলিদের উতসব।  নববর্ষ আসার আগে  বিগত বছরের শেষ সাতদিন লোসার উৎসব পালন করেন ডুকপারা।  সাত দিন ধরে চলবে এই উৎসব। সোমবার থেকে বক্সা পাহাড়ের বিভিন্ন গ্রামে এই লোসার উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে নিজেদের পরম্পরাগত বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তৈরি করেছেন পাহাড়ি রমণীরা। আর সেইসব খাদ্যের সাথে সূরা দিয়ে অতিথি আপ্যায়ন হচ্ছে পাহাড়ী গ্রামে গ্রামে। চলছে তীরন্দাজি প্রতিযোগিতা।


 এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তীর ছুড়ে কার লক্ষ্য কতটা সুনির্দিষ্ট তার প্রমাণ দিচ্ছে পাহাড়িরা। বক্সা পাহাড়ের লেপচাখা, তাশিগাও, চৌদ্দ ফেরি সহ বিভিন্ন গ্রাম এখন উৎসব মুখর। আর এই উৎসব দেখতে পাহাড়ে উঠছেন পর্যটকরাও। চিলাপাতা ট্যুরিজম সোসাইটির কনভেনার অভিক গুপ্ত বলেন, "পাহাড়ি গ্রাম গুলোর একটি অত্যন্ত সুন্দর উৎসব লোসার। পাহাড়িদের সাদা সরল জীবনযাপন এমনিতেই পর্যটকদের টেনে নিয়ে যায়। তার ওপর পাহাড়িদের এই উৎসব দেখতে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বক্সা পাহাড়ে।  


বিভিন্ন প্রান্তিক পাহাড়ি গ্রামের এইসব এলাকার এই উৎসবকে প্রচারের আলোয় নিয়ে এলে আরো বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আমরা চাইছি এই উৎসবকে আরও সুন্দর করতে সরকার কিছুটা সাহায্য করুক।" বক্সা পাহাড়ের ইন্দ্র থাপা বলেন, "এটি সাধারণত বৌদ্ধ ধর্মের একটি উৎসব কিন্তু এই উৎসব বর্তমানে পাহাড়ি গ্রামের সব মানুষ অংশগ্রহণ করেন। সাতদিন ধরে পাহাড়ের বিভিন্ন গ্রামে নানান রঙে ও ঢঙে এই উৎসব চলবে। তবে এর অন্যতম আকর্ষণ তীরন্দাজি প্রতিযোগিতা।" নাচ-গান খাওয়া-দাওয়া সব মিলিয়ে বক্সা পাহাড় ১৪ গ্রামের মানুষেরা এখন উতসব মুখর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.