কলকাতায় শিক্ষকদের আন্দোলন কে অবাঞ্ছনীয় বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী - The News Lion

কলকাতায় শিক্ষকদের আন্দোলন কে অবাঞ্ছনীয় বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী

 


দি নিউজ লায়নঃ      কলকাতায় শিক্ষকদের আন্দোলন কে অবাঞ্ছনীয় বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকালে বারুইপুর হাই স্কুলে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন,রাজনীতি আছে এই আন্দোলনে। দাবি থাকবে আন্দোলন থাকবে। সময়ের জ্ঞান থাকবে না। যখন সরকার দেখবে বলেছে।


 এদিন বারুইপুর হাই স্কুলে সরস্বতী পুজার খিচুড়ি ভোগ খান  মন্ত্রী। পরে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ প্রধান শিক্ষক শুভ্রজিত সেনাপতি, স্কুল পরিদর্শক পীযুষ পড়ুয়া ,সহকারি প্রধান শিক্ষক দেবারঘ্য রায়ের সঙ্গে আলোচনা করেন। ছিলেন সমাজসেবী বিভাস সরদার। স্কুলের হেরিটেজ ভবন নীল কুঠির সংরক্ষনের ব্যাপারে প্রধান শিক্ষককে  হেরিটেজ কমিটিকে চিঠি দিতে বলেন। 


  তিনি বলেন, শুভবুদ্ধি আনে শিক্ষক সমাজ,তাঁরাই সমাজ গড়ার কারিগর। সবাই মিলে ১৬৫ বছরের প্রাচীন স্কুল কে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। মমতা বন্দোপাধ্যায়ের সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেয়। সেইদিক থেকে স্কুলের পরিকাঠামো উন্নতির জন্য অর্থ সাহায্য করেছে অর্থ দপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.