হাওড়ায় সাংবাদিক বৈঠক করে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি - The News Lion

হাওড়ায় সাংবাদিক বৈঠক করে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি

 


দি নিউজ লায়নঃ      রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। এই নিয়োগকে ভোটের আগে ভোট পাবার রাজনীতি বলে মনে করছেন তারা।বৃহস্পতিবার দুপুরে হাওড়া সদর টিচার সেলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি সুরজিত সাহা।


এদিন তিনি জানান, যেভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে তা সম্পূর্ণভাবে আইন বিরোধী ভাবে হয়েছে। নিয়মের বিরুদ্ধে হয়েছে। যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হয়নি। এই নিয়োগের সম্পূর্ণ তালিকা হাতে পেলেই বিজেপি হাওড়া সদর টিচার সেল সেই তালিকা অনুযায়ী তদন্ত করবে। হাওড়ায় অনেক বিএড পাস ছাত্রছাত্রীর টিচার মেরিট লিস্টে নাম না থাকা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিক্ষক সেল পুরোপুরি অ্যাকটিভ আছে।  যারা প্রকৃত টেট উত্তীর্ণ চাকরি পাওয়ার যোগ্য তারা যাতে চাকরি পায় তার জন্য হাওড়া সদর টিচার্স সেল আইনি ব্যবস্থা নেবে।


এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ১) অবিলম্বে জাতীয় শিক্ষানীতি ২০২০ রূপায়ণ ও জাতীয়তাবাদী বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন পাঠক্রম চালু করতে হবে। ২)  সহকারী ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল মাদ্রাসা শিক্ষকদের কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী এবং পিজিটি বেতন স্কেল চালু করতে হবে। ৩) সমস্ত স্তরে শিক্ষক শিক্ষা কর্মী দের জন্য ডাবলুবিএইচএস হেলথ স্কিম চালু করতে হবে। ৪) সারা রাজ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থা চালু করতে হবে। ৫) রাজনৈতিক স্বার্থসিদ্ধি বিপরীতে শিক্ষার্থী শিক্ষা-শিক্ষাঙ্গন পবিত্রতা রক্ষাকারী ব্যবস্থা প্রণয়ন করতে হবে। ৬) উচ্চশিক্ষার্থে পিএইচডি এমফিল এমটেক ছাত্র গবেষকদের ২০১৮ সালের ইউজিসির রেগুলেশন অনুযায়ী ইনক্রিমেন্ট চালু করতে হবে। ৭) কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ২০১৬ ইউজিসি বেতন বকেয়া মিটিয়ে দিতে হবে। মোট ১৬ দফা শিক্ষানীতি নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি এক সমাবেশ হবে বলেও তিনি জানান।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.