বালির নিখোঁজ বালকের দেহ মিলল - The News Lion

বালির নিখোঁজ বালকের দেহ মিলল

 


দি নিউজ লায়নঃ      বালির নিখোঁজ বালকের দেহ উদ্ধার হলো। তার ঘুড়ির নেশা ছিল প্রচন্ড।  সেই ঘুড়ির কারণেই জীবন গেল ১০ বছরের বালক নীরজ দাসের। ঘুড়ি ওড়ানোর জন্য রবিবার বিকেলে  বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর সে আর বাড়ি ফেরেনি। এরপর বৃহস্পতিবার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বালি সরখেল পাড়ার স্থানীয় এক নির্মীয়মান বহুতলের লিফটের গর্তের ভিতর থেকে উদ্ধার হয় নীরজের দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সে ঘুড়ি ধরতে গিয়েছিল নির্মীয়মাণ ছ'তলা  বহুতলের ছাদে।  


সেখানেই কোনওভাবে অসাবধানতাবশত পা পিছলে লিফটের গর্তে পড়ে মৃত্যু হয়েছে তার। সেখানে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় সে কোনওরকম বাধা ছাড়াই ছাদে উঠে গিয়েছিল বলে অনুমান। সেই কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বলে পুলিশের মনে করছে। তবে নির্মীয়মান বহুতলের মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ জানায়নি মৃতের পরিবার।উল্লেখ্য, ঘুড়ির প্রচন্ড নেশা ছিল বালির শিবু চক্রবর্তী লেনের বাসিন্দা নীরজের।   প্রতিদিনের মতোই ঘুড়ি ওড়াবার জন্য রবিবার বিকেলের বাড়ি থেকে বেরিয়েছিল। 


এরপর থেকে কোনও খোঁজ মেলেনি তার। বুধবার রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি তার। তার পরিবারের তরফে বালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। বালির শিক্ষানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র নীরজ। নীরজের বাবা গোপাল দাস টোটো চালক। মা ইন্দ্রানীর লিলুয়ায় একটি বিউটি পার্লার রয়েছে। রবিবার বিকেলে স্থানীয় বালক সংঘের মাঠে ঘুড়ি ওড়াতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.