বাংলায় পরিবর্তনের ডাকা দিলেন অমিত শাহ - The News Lion

বাংলায় পরিবর্তনের ডাকা দিলেন অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ      বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা  নামখানা ইন্দিরা ময়দানে বিজেপির পঞ্চম তথা শেষ পরবির্তন যাত্রার সূচনা করে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিনের সভার প্রথম থেকে আক্রমনাত্মক ছিলেন তিনি। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে অমিত শাহ বলেন ২৯৪টি বিধানসভা আসন এই পরিবর্তন যাত্রা ঘুরছে। আপনারা বলুন বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য। ১৫০০ বেশী সভা ও র‌্যালি হচ্ছে। এই যাত্রা নরেন্দ্র মোদির বার্তা নিয়ে এসেছে। আপনারা বুথ কর্মীরা পরিবর্তনের কারিগর। এই পরিবর্তন যাত্রা বিজেপির ক্ষমতায় আসার পরিবর্তন নয়। এই পরিবর্তন বাংলার অবস্থার পরিবর্তনের।


 বাংলায় কৃষক, মৎস্যজীবীদের ফসলের নায্য দামের জন্য পরিবর্তন। এই পরিবর্তন বাংলার মা-‌বোনেদের সম্মান পরিবর্তনের যাত্রা। এই যাত্রা বাংলায় দুর্গা, সরস্বতী পুজোর জন্য। এবার বাংলায় পরিবর্তন হবে।তিনি সিন্ডিকেটরাজ নিয়ে বলেন,‘‌ এখানে আমফানের টাকা পাঠালে দিদির গুন্ডারা টাকা খেয়ে নেয়। বিজেপি সরকার ক্ষমতায় এলে আমফান দুর্নীতির তদন্ত হবে। কাটমানি এই সরকারের মূল লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যে একই সরকারের পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু এরাজ্যে সেই উন্নয়ন পৌঁছয় নি। তাই এবার বাংলার উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।এ রাজ্যের আর্থিক অবস্থা বেহাল। 


সরকারি কর্মচারি দীর্ঘদিন সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন।কিন্তু সেই দাবি পূরণ করেনি সরকার। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু হবে।শিক্ষকদের জলে নেমে প্রতিবাদ করতে হবে না।নায্য বেতনের ব্যবস্থা করবে বিজেপি সরকার।মৎস্যজীবী ও বনে বসবাসকারীদের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা বলেন অমিত শাহ।এদিনের সভা থেকে অমিত শাহ বলেন বাংলার গরীব মৎস্যজীবী,বনবাসীদের জন্য কোন চিন্তা নেই। দিদির চিন্তা শুধু ভাইপোকে নিয়ে। আমরা ক্ষমতায় এলে বাংলার চার লক্ষ মৎস্যজীবীর জন্য কৃষক সম্মান নিধির মতো মৎস্যজীবী সম্মান নিধি চালু করব।প্রত্যেক মৎস্যজীবী বছরের ৬ হাজার টাকা পাবেন।বনবাসীদের জন্যও আর্থিক ব্যবস্থা করা হবে।’


‌ জয় শ্রীরাম ধ্বনি নিয়ে ফের মমতা ব্যানার্জিকে তোপ দেগে অমিত শাহ বলেন এদেশে জয় শ্রীরাম বলব না তো কোথায় বলব?‌ কিন্তু দিদি জয় শ্রীরাম ধ্বনি শুনলেই রেগে যাচ্ছেন। আমরা বলছি বিজেপি প্রতিটি বাড়িতে যাবে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে। আপনারা প্রচন্ড জোরে জয় শ্রীরাম বলুন। যেন কলকাতায় দিদির কানে পৌঁছয়।এদিন নামখানায় আসার আগে গঙ্গাসাগর আসেন অমিত শাহ।বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি সাগরে পৌঁছন।নেমেই তিনি সাগরের জলে নামেন। কিছুক্ষণ সাগরের জলে দাঁড়িয়েছিলেন। তারপর সোজা চলে আসেন কপিলমুনি মন্দিরে।মন্দিরে পুজো দেন তিনি। মিনিট দশেক তিনি মন্দিরে ছিলেন।তারপর সাংবিদককদের বলেন গঙ্গাসাগরকে ঘিরে আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। মকর সংক্রান্তির মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে। বিজেপি ক্ষমতায় এলে সাগরকে নতুনরুপে গড়ে তোলা হবে। এখানে আসতে পেরে খুব ভাল লাগছে। গঙ্গাসাগর তীর্থ কেন্দ্রের থেকেও বড় তীর্থস্থান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.