কেন্দ্রীয় বাহিনীর জন্য গুড় বাতাসা নকুলদানা নীল জলের বিধান বিধায়কের - The News Lion

কেন্দ্রীয় বাহিনীর জন্য গুড় বাতাসা নকুলদানা নীল জলের বিধান বিধায়কের

 


দি নিউজ লায়নঃ   নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা রুট মার্চ শুরু করেছে। আর এই কেন্দ্রীয় বাহিনীদের জন্য এবার গুড় বাতাসা নকুলদানা এবং নীল জলের বিধান দিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। মঙ্গলবার উলুবেড়িয়ায় বিধায়কের মুখে কেন্দ্রীয় বাহিনীদের জন্য দেওয়া এই বিধান কে ঘিরে ইতিমধ্যে বির্তকের সৃষ্টি হয়েছে।


বিজেপির দাবি এর আগেও তৃণমূল নেতাদের মুখে এই ধরণের উক্তি শোনা গিয়েছিল। সুতরাং এটা নতুন কোন বিষয় নয়।


বীরভূমের পর এবার উলুবেড়িয়া তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নকুলদানা বিধান। মঙ্গলবার তিনি বলেন যতই আগে কেন্দ্রীয় বাহিনী আসুক তারা গুড় বাতাসা নকুলদানার পাশাপাশি ওদের যেটা চলে নীল জল বোতলের মধ্যে সেটা খেয়ে ওরা পড়ে থাকবে। কিভাবে প্রধানমন্ত্রী তার সভা থেকে নির্বাচনের দিন ঘোষণার কথা বলতে পারেন এটা নিয়ম এদিন প্রশ্ন করেন বিধায়ক। খেলা হবে প্রসঙ্গে বিধায়ক ইদ্রিস আলী বলেন ভয়ঙ্কর খেলা হবে ।তবে যদি বিজেপি হিংস্র খেলা খেলে তাহলে তৃণমূল এমন খেলা খেলবে যে বিজেপি রাজ্যে থাকতে পারবে না।


অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর প্রতি বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। তিনি বলেন বীরভূম থেকে উলুবেড়িয়া এটা তৃণমূলের অপসংস্কৃতি। বিজেপি হিংস্র খেলা খেলে না তবে তৃণমূল যদি খেলতে চায় তাহলে বিজেপি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.