দিনেদুপুরে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে পালালো দুষ্কৃতিরা - The News Lion

দিনেদুপুরে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে পালালো দুষ্কৃতিরা

 


দি নিউজ লায়নঃ    দিনেদুপুরে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে পালালো দুষ্কৃতিরা। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পালসিটে। পাঁচ ভরির বেশি সোনার গহনা এবং বেশ কিছু  টাকা গায়েব হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পালসিট এলাকার বাসিন্দার মানবেন্দ্র মুখার্জি ও কল্পনা মুখার্জির। তাদের ছেলে ডাঃ দীপঙ্কর মুখার্জি একজন চিকিৎসক।  তিনি সকালে প্র‍্যাকটিশের জন্য চেম্বারে বেরিয়ে যান। ওই দম্পতি কিছুক্ষণ বাইরে ছিলেন। ফিরে এসে বাড়িঘরের অবস্থা দেখে তারা হতবাক হয়ে যান। 


তারা দেখেন বাড়ির সব আসবাব ও জামাকাপড় অগোছালো হয়ে পড়ে আছে। পাঁচ ভরির বেশি সোনার গহনা ও আলমারিতে থাকা টাকা লোপাট হয়েছে। আশ্চর্যের ব্যাপার পাশেই থাকা ল্যাপটপ, ট্যাব বা মোবাইল গুলিতে অবশ্য হাত দেয়নি দুস্কৃতীরা। হাত দেয়নি ইমিটেশনের গহনা বা অন্য জিনিসেও। 


ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাজির হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে  ডাঃ মানবেন্দ্র মুখার্জি বলেন, 'বাবা মা একটু বাইরে গেছিলেন। তার মধ্যেই এই কান্ড। আমরা যতদূর যেতে হয় যাবো এর ফয়সালার জন্য।" অন্যদিকে প্রতিবেশী সঞ্জীব কোনার বলেন “এই নিয়ে আটবার একই ধরণের দুঃসাহসিক ঘটনা ঘটলো এই এলাকায়। কদিন আগেও একটি এ টি এমে চুরির চেষ্টা হয়। আমরা আতঙ্কিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.