৯ জুয়ারি গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ ৯ জুয়ারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি বীরভূমের নানুর থানা এলাকায়। বাকিদের বাড়ি বর্ধমান থানার কেষ্টপুরে। পুলিস জানিয়েছে, বুধবার রাতে কেষ্টপুরে একটি চায়ের দোকানে জুয়ার আসর বসেছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ৯ জনকে ধরা হয়।
৪-৫ জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে তাস ও বোর্ড মানির ৭ হাজার ২৫০ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।

Post a Comment