পাড়ায় সমাধান এর সাফল্য কোচবিহারে, 40 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হলো
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান, এই উদাহরণ বহুবার পেয়েছে প্রান্তিক জেলা কোচবিহার। আরো একবার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডের মান্টুদাস গুপ্ত পল্লীর বেহাল রাস্তার কাজ আজ শুরু হলো। এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে। কর্মসূচিতে প্রায় চল্লিশ (40) লক্ষ্য টাকা খরচে তৈরী হচ্ছে রাস্তা। সামান্য বৃষ্টিতেই এলাকায় যাতায়াত দুর্বিষহ হয়ে উঠত।
পৌরসভা তৃণমূলের অধীনস্থ থাকলেও ওয়ার্ড কাউন্সিলর বামফ্রন্টের হওয়ার কারণে এলাকায় উন্নয়ন হচ্ছিল না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার রাস্তার কাজের শুভ সূচনা করেন শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ চৌধুরী। তিনি বলেন,কাউন্সিলর এবং পৌরসভায় একাধিকবার এই বেহাল রাস্তা কথা জানানো হয়েছে। কাউন্সিলর কোনদিন কোন উচ্চবাচ্য করেননি। তাই সরাসরি মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। 45 দিনের মধ্যে সম্পূর্ণ রাস্তা তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা পরেশ সূত্রধর জানান, আমরা ভীষণ খুশি, দীর্ঘদিন থেকে রাস্তা বেহাল হয়ে পড়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। অন্যদিকে,মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় "পাড়ায় সমাধান" কোচবিহার নাটাবারি বিধানসভার কেন্দ্রে অন্তর্গত বলরামপুর ১নং অঞ্চলের বলরামপুর চেকাড়ারা এলাকায় ১২শো মিটার নতুন পাকা রাস্তা কাজের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Post a Comment