দুয়ারে সরকার প্রকল্পের আওতাধীন সহজে ব্যবসার পরিষেবা প্রদান শিবির কোচবিহারে - The News Lion

দুয়ারে সরকার প্রকল্পের আওতাধীন সহজে ব্যবসার পরিষেবা প্রদান শিবির কোচবিহারে

 


দি নিউজ লায়নঃ     বাংলার মাটিতে মানুষের সঙ্গে জনসংযোগের ক্ষেত্রে সফলতা পেয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এবার এই প্রকল্পের আওতাধীন সহজে ব্যবসার পরিষেবা প্রদান শিবির আয়োজিত হচ্ছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, বৃহস্পতিবার প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আওতাধীন কোচবিহার 1 নম্বর ব্লকের গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। 


সকাল থেকেই এলাকাবাসীদের ভিড় লক্ষ করা গেছে।স্বল্প শিক্ষিত বা বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত ব‍্যক্তিরা যোগাযোগ করছে সরকারের সাথে।কর্মসংস্থান নয় ব্যবসা পরিষেবা চায় তারা। জেলাশাসক জানান, এই শিবিরের মাধ্যমে ব্যবসায়ী নিবন্ধীকরণ, গৃহ নির্মান অনুমোদন এবং গ্রামাঞ্চলে মোবাইল টাওয়ার নির্মাণ এবং অনুমোদন প্রদান করা হবে। আগামী বেশ কয়েকদিন এই শিবির চলবে জেলার প্রতিটি ব্লকে।সকলেই নিজের নিজের ভাবনা এবং প্রশ্ন নিয়ে আসতে পারেন বলে আহ্বান জানিয়েছেন জেলাশাসক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.