রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক হয়রানির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রাহকেরা। বৃহস্পতিবার গ্রাহকদের সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন পুরাতন মালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থেকে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না অধিকাংশ গ্রাহকেরা। প্রায়দিনই ব্যাঙ্কের লিংক থাকে না। মাত্র ৫০০ টাকা জমা দেওয়া অথবা তোলার ক্ষেত্রেও নানাভাবে হয়রানি হতে হচ্ছে গ্রাহকদের ।
এরই প্রতিবাদ জানিয়ে এদিন ওই ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন কাউন্সিলর সহ স্থানীয় গ্রাহকেরা। এদিন দুপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেশকিছু গ্রাহকেরা এসেছিলেন টাকা জমা দিতে। আবার কেউ টাকা তুলতে । কিন্তু সেই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে চরম নাজেহাল হতে হয় গ্রাহকদের বলে অভিযোগ । প্রায় দিনই এই ব্যাংকের ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না গ্রাহকেরা। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে চলে আসছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বলে অভিযোগ । এরই প্রতিবাদ জানিয়ে এদিন মঙ্গলবাড়ী এলাকায় অবস্থিত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রিজিওনাল ম্যানেজারের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয় গ্রাহকেরা।
পুরাতন মালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন , সামান্য টাকা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘদিন ধরে এই ব্যাংকের সমস্যার কথা শুনছিলাম। গ্রাহকেরা কেন তাদের পরিষেবা পেতে এরকম দুর্ভোগের মুখে পড়বে, সে কথাও এদিন ওই ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি এই ব্যাংকে কর্মীসংখ্যা বাড়ানো এবং কাউন্টার বাড়ানোর ক্ষেত্রে রিজিওনাল ম্যানেজারকে জানানো হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন ১৫ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে । তার কথা মতই আপাতত আমরা বিক্ষোভ থেকে সরে এসেছি। যদি এরপরেও এরকম সমস্যা থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেওয়া হবে।

Post a Comment