যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আটক - The News Lion

যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আটক

 


দি নিউজ লায়নঃ       যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে আটক করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এনজিপি - হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে। এই ঘটনায় নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে মালদা টাউন স্টেশনে ওই ট্রেনটি পৌঁছাতেই মহিলা কয়েকজন যাত্রী ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখায়।  মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে সংরক্ষিত কামরায় মহিলাদের চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে যায় জিআরপি অফিসারেরা । 


এরপরই কলকাতার বাসিন্দা দুই মহিলার  মৌখিক অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনীর ওই জাওয়ানকে আটক করে নিয়ে যায় জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে , কলকাতার বাসিন্দা দুটি পরিবার একসাথে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন । গোয়াহাটি থেকে আসা এনজিপি - হাওড়াগামী ডাউন সরাইঘাট ট্রেনের এস-৭ সংরক্ষিত কামড়ায় ওই দুই পরিবার  ফিরছিলেন । আর ওই সংরক্ষিত কামরাতেই ছিলেন অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। তারই বিরুদ্ধে ট্রেনের কামরায় মদ পান করে মহিলাদের কটুক্তি করার অভিযোগ ওঠে । এরপর ওই ট্রেনের কামরায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায় । ওই ট্রেনটি রাত সাড়ে এগারোটা নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই মহিলা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওই জাওয়ানকে।


 বিক্ষোভকারী দুই মহিলা বলেন,  আমরা সংরক্ষিত কামরায় পরিবার নিয়ে ছিলাম‌। আমাদের পাশেই ছিল কেন্দ্রীয় বাহিনীর কর্তব্যরত মধ্যবয়স্ক ওই জাওয়ানটি। উনি আমাদের সামনে মদ পান করেন। তারপরে আমাদের উদ্দেশ্য করে অশালীন আচরণ ও কটুক্তি করেছিলো। ট্রেনটি সামসি থেকে মালদা টাউন স্টেশন ঢোকার মুহূর্তে প্রায় এক ঘন্টা ধরে চলে এই ধরনের অভাব্য  আচরণ। তারপর এই বিষয়টি অন্যান্য যাত্রীদের জানাতেই ক্ষোভ বিক্ষোভ শুরু করি। পরে মালদা টাউন স্টেশনে পৌঁছানোর পর জিআরপির কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। 


যেহেতু ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দেয়, তাই  সময়ের অভাবে লিখিত অভিযোগ জানাতে পারি নি। হাওড়ায় গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন কলকাতার ওই দুই মহিলা যাত্রী। মালদা টাউন স্টেশনের জিআরপি'র আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন , কলকাতার বাসিন্দা দুই মহিলার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে আপাতত আটক করা হয়েছে  । তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.