এক সিভিল কন্টাকটার এর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়গপুরে, শালবনিতে শোকের ছায়া
দি নিউজ লায়নঃ এক সিভিল কন্ট্রাকটার এর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায়। জানা গিয়েছে রবিবার রাতে খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায় স্থানীয় মানুষেরা একটি গাড়ির মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়দের তৎপরতায় পুলিশে খবর দিলে খড়গপুর লোকাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে। মৃতের নাম অরবিন্দ সিংহ রায়, বয়স আনুমানিক ৪৭ বছর, আরো জানা যায় যে মৃত ব্যক্তি সিভিল কন্টাকটারের কাজ করতো।
তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার শালবনি বিডিও অফিসের পাশেই। শালবনি টাকশালের ঠিকাদার ছিলেন তিনি। তার বাবা ,মা,স্ত্রী,এক মেয়ে ও এক নাবালক ছেলে রয়েছে ।তার পরিবার সুত্রে জানা যায়, রবিবার দুপুরে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয়। রবিবার রাতে বাড়িতে খবর যায় ছেলে মারা গেছে বলে। পরিবারের অভিযোগ, অরবিন্দ সিংহ রায়কে খুন করা হয়েছে। মৃতের গলায় আঘাতের দাগ রয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।
খড়গপুর লোকাল থানার পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পাঠায়,সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায়। সেই সঙ্গে শালবনিতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।তিনি এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন।তাই তার মৃত্যু সংবাদ শুনে তার বাড়িতে গিয়ে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিডিও প্রণয় দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি সহ এলাকার প্রতিটি মানুষ গিয়ে তার পরিবারের সকল কে সমবেদনা জানান।তাই শালবনি বাজার এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment