চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ উঠল কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে - The News Lion

চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ উঠল কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ   চোর সন্দেহে এক যুবককে বিদ্যুৎ খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে মেদিনীপুর শহরের স্কুল বাজারের কিছু ব্যবসায়ীর  বিরুদ্ধে । কয়েকদিন আগে  মেদিনীপুর স্কুলবাজারে তামাকজাত একটি দোকানে চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখার পর চোরকে চিনতে পারেন ব্যবসায়ীরা। 


সোমবার ওই যুবককে পুনরায় ওই এলাকায় দেখা গেলে তাকে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহত অবস্থায় ওই যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।সেই সঙ্গে পুলিশ ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ  শুরু করেছে।


ওই যুবকের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায়  বলে পুলিশ জানতে পেরেছে।ওই যুবকটি সুস্থ হয়ে উঠার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে সে চুরি করার ঘটনায় যুক্ত ছিল কিনা।তবে মেদিনীপুর স্কুলবাজারের কিছু ব্যবসায়ী  আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.