বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি বিজেপি নেতার
দি নিউজ লায়ন ; দিনমজুর পরিবারের কাছে বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাঠমানি চাওয়ার অভিযোগ উঠলো বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার বিষয়ে ওই দুঃস্থ ওই পরিবারটি ব্লক প্রশাসনের কাছে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে লিখিত নালিশ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলিরা গ্রাম পঞ্চায়েতের কাপাইচন্ডী এলাকার লক্ষীপুর এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যা প্রতিমা রায়ের স্বামী পবিত্র রায়ের বিরুদ্ধে আবাস যোজনাতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে।
এবিষয়ে দিনমজুর দিপালী মণ্ডল ও তার ছেলে বাদল মণ্ডল ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। দিপালীর অভিযোগ , তার নামে কুশিদা গ্রাম পঞ্চায়েত থেকে বাংলা আবাস যোজনার ঘরের টাকার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা নিজস্ব একাউন্টে ঢুকেছিল। সেই টাকা পেতে প্রথমে তাকে ১০ হাজার টাকা, পরবর্তীতে সেই টাকা তোলার পর আরও ১৫ হাজার টাকা দিতে হয়েছিল সংশ্লিষ্ট বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী পবিত্র রায়কে।
টাকা না দিলে বাকি কিস্তির টাকা পাওয়া যাবে না বলেও জানিয়েছিলেন পবিত্র রায়। দিপালী দেবীর আরো অভিযোগ, ঘর বানানোর প্রথম কিস্তির ৬০,০০০ হাজার টাকার মধ্যে যদি অর্ধেকের টাকা দিয়ে দিতে হয়, তাহলে ঘর করব কি করে। আমার ছেলের কাছ থেকে অগ্রিম ৫০০০ টাকা নিয়েছে ওই পঞ্চায়েত সদস্যের স্বামী। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment