মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে - The News Lion

মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে

 


দি নিউজ লায়নঃ     বাড়ির পিছনে পুকুর থেকে এক বয়স্ক মহিলার দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় । মৃতার নাম সন্ধ্যা নাইয়া(৫৮)। ঘটনাটি ঘটে সোমবার সকালে জয়নগর থানার চালতাবেড়িয়ায়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।  স্থানীয় লোকজন পুকুরে দেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


 মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। এলাকার বাসিন্দারা বলেন,ওই মহিলাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।  তাঁর বাড়ির গ্রিল ভাঙা অবস্থায় ছিল। চালতাবেড়িয়ায় ইটভাটা সংলগ্ন এলাকায় বাড়িতে নিহত মহিলা দীর্ঘ কয়েক বছর ধরে একাই থাকতেন। 


৩০-৪০ বছর ধরে তাঁর স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। ওই বাড়িতে বহিরাগত লোকজনের যাতায়াত ছিল।  পুলিশ সূত্রে খবর,ওই মহিলা নিয়মিত মাদক ও মদ্যপানে আসক্ত ছিলেন। রবিবার সন্ধ্যায় তাকে সরস্বতী পুজার বিসর্জনে  মদ্যপান করতেও দেখা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান,টাকাপয়সা জনিত কারুর সঙ্গে বিবাদের কারনে কেউ খুন করেছে তাঁকে। তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.