বিজেপি নামক হনুমান কে বাংলা থেকে তাড়াতে হবে তার পর খেলা হবে, শ্রীকান্ত মাহাতো - The News Lion

বিজেপি নামক হনুমান কে বাংলা থেকে তাড়াতে হবে তার পর খেলা হবে, শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ     সোমবার পশ্চিম মেদিনীপুর  জেলার গোয়ালতোড় থানার গোয়ালডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে   মিছিল ও সভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো,তৃনমূলের নেতা ভাস্কর চক্রবর্তী,শ্যামসুন্দর গোস্বামী সহ আরো অনেকে। ওই মিছিলের শেষে এক সভায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানুষ বার্ধক্য ভাতার পাবেনা , স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাবেনা, বিনামূল্যে চাল পাবে না ,তাই গরিব মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।


 তিনি বলেন হনুমান নামক বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। তারপর ২০২১ সালে খেলা হবে । নিশ্চয়ই খেলা হবে ।সেই খেলা হবে জনগণের সাথে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বহু মানুষ শামিল হয়েছিলেন। সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি কে বিঘ্নিত করার চেষ্টা করছে।


 একসময় যারা হার্মাদ বর্তমান তারা বিজেপি নেতা হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা চাই শান্তি উন্নয়ন, আমরা অশান্তি চাইনা। জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে ।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিজেপির হুমকি কে ভয় করবেন না ২০২১ সালেও গরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.