দিনে দুপুরে দুঃসাহসিক চুরি বারাসতের নবপল্লির কাঠালতলা এলাকায় - The News Lion

দিনে দুপুরে দুঃসাহসিক চুরি বারাসতের নবপল্লির কাঠালতলা এলাকায়

 


দি নিউজ লায়নঃ    দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বারাসতের নবপল্লির কাঠালতলা এলাকায়।একতলা,দোতলার ঘরের চার চারটি আলমারি ভেঙে ১০ ভরি সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতংকে রয়েছেন নবপল্লির কাঠালতলা এলাকার বাসিন্দারা।গৃহকতৃ মালশ্রী দত্ত কয়েক ঘন্টার জন্য বারাসতের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ্য ভাইকে দেখতে।এরমধ্যেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এদিন।এদিনই  চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারাসত থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


বারাসত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঠালতলা এলাকায় বাড়ি মালশ্রী দত্ত। এদিন সকাল ১১ টা নাগাদ তিনি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ভাইকে দেখতে।ঘন্টা তিনেকের পর ফিরেও আসেন বাড়িতে।বাড়ি থেকে বের হওয়ার আগে দুটি তলের সব ঘরেই তালা লাগিয়ে গিয়েছিলেন তিনি।কিন্তু ফিরে এসে তিনি হতবাক হয়ে যান।একতলা এবং দোতলার ঘরের চার চারটি আলমারি ভেঙে সব জিনিস তছনছ করা হয়েছে।ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।


মালশ্রী দত্ত বলেন ১০ ভরির সোনা এবং নগদ ৩০ হাজার নগদ টাকা খোয়া গেছে।গচ্ছিত গহনা,নগদ টাকা সব খোয়া যাওয়ায় নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েন মালশ্রী।

চুরির অভিযোগ পেয়েই কাঠালতলার বাড়িতে এসে চুরির তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.