নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২৫টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল জয়নগর থানা এলাকা - The News Lion

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২৫টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল জয়নগর থানা এলাকা

 


দি নিউজ লায়নঃ      জয়নগর থানা এলাকা ২২৫টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জয়নগর থানা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল। ২২৫টি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায়। শনিবার বিকালে জয়নগর থানাতে এই পরিসেবার উদ্বোধন করেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল নস্কর,বারুইপুর পুলিস জেলার সুপার কামনাসিস সেন। ছিলেন পুরসভার প্রশাসক সুজিত সরখেল,অতিরিক্ত পুলিস সুপার ও মহকুমা পুলিস আধিকারিক,থানার আই সি। 


জয়নগর থানার দ্বিতীয় তলায় নিয়ন্ত্রণ কক্ষে এই ক্যামেরা নজরদারি করা হবে। যার জন্য ২৪ ঘণ্টা এক অফিসার থাকবেন। জানা গিয়েছে,সাংসদ প্রতিমা মণ্ডল নস্করের ৮৯ লক্ষ ৪০ হাজার ৮৪০ টাকার আর্থিক সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে। ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছিল ২০২০ সালের ৭ মার্চ, এদিন তার কাজ শেষ হয়। পুলিস সুপার বলেন,সাংসদের উদ্যোগের ফলে এই ক্যামেরা বসানো গিয়েছে। এতে অপরাধি দ্রুত সনাক্ত করা যাবে। কিন্তু ক্যামেরা রক্ষণাবেক্ষনের দায়িত্ব সাধারণ মানুষকেই নিতে হবে। এদিন সাংসদ বলেন,জয়নগর আই সি এই প্রস্তাব দিয়েছিলেন। এলাকার মানুষজনের শান্তির জন্য এই প্রচেষ্টা।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.