সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ শুরু আলিপুরদুয়ারে - The News Lion

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ শুরু আলিপুরদুয়ারে

 


দি নিউজ লায়নঃ      বলা যায় দীর্ঘদিনের স্বপ্ন পূরন! শনিবার থেকে আলিপুরদুয়ার পুরসভা এলাকায়  আবর্জনা সংগ্রহের কাজ শুরু হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এই আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য এ দিনই আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে পুরসভার আশা ও সেল্ফ হেল্প গ্রুপ এর মহিলাদের বজ্র সংগ্রহ নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত। 


প্রশিক্ষণ শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের  রাজ্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এই প্রশিক্ষন শিবির থেকেই আলিপুরদুয়ার পুরসভার ১ ও ৮ নম্বর ওয়ার্ডে আবর্জনা সংগ্রহের জন্য নীল ও সবুজ বালতি বিতরণ করা হয়। ঢাকনা সহ সবুজ বালতিতে পচনশীল বর্জ্য ও ঢাকনাসহ নীল গুলোতে অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি তে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পাইলট প্রজেক্ট এর কাজ শুরু করছে আলিপুরদুয়ার পৌরসভা।


 আর তারই অঙ্গ হিসেবে আলিপুরদুয়ার পুর এলাকায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হল। জানা গিয়েছে প্রাথমিকভাবে আলিপুরদুয়ার পৌরসভার ১ ও ৮ পাশাপাশি অবস্থিত এই দুটি ওয়ার্ড থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হবে। আবর্জনা সংগ্রহের কাজে নামানো হচ্ছে ৮৩ টি তিন চাকার আবর্জনা সংগ্রহকারী ভ্যান। রাজ্য পুর ও নিগরোন্নয়ন দফতরের একটি এজেন্সি এই সমগ্র প্রকল্পটির বাস্তবায়ন করছে।


 পচনশীল জৈব থেকে জৈবসার উৎপাদন করা হবে। সেই সার বাজারে বিক্রিও করা হবে। এছাড়া অপচনশীল জঞ্জল নানান প্রয়োজনে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।   উল্লেখ্য প্রায় ৬০ বছর পূর্ন করা  আলিপুরদুয়ার পৌরসভায় দীর্ঘদিন ডাম্পিং গ্রাউন্ড  ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প না থাকায় বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে ছিল। শহরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল। শহরবাসী অবশেষে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করায় খুশি আলিপুরদুয়ার শহরের নাগরিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.