ভোট এগিয়ে আসতেই স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের কাহিনী অশোকের মুখে
দি নিউজ লায়ন: ভোট এগিয়ে আসতেই স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের কাহিনী অশোকের মুখে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচায্য। সম্প্রতি পাঁচ বছরে স্বনির্ভর গোষ্টির মহিলাদের জন্য প্রশিক্ষণ থেকে মেলার আয়োজন কোনোটিই করেনি শিলিগুড়ি পুরনিগমের অশোকের বামবোর্ড। আর এবারে মেয়াদ শেষে অতিরিক্ত এক বছর সময় পেড়িয়ে যাওয়ার মুখে এসে নির্বাচনে দোরগোড়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভোটের অংকে টার্গেট করছেন অশোক ভট্টাচার্য্য।
শিলিগুড়ি পুরনিগম এলাকায় স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের ২৭০০০ ভোট রয়েছে। আর সেই ভোটের ওপরই এবার নজর অশোক বাবুর। বিধানসভার নির্বাচনের আগেই যদি পুরনির্বাচন সংগঠিত হয় সেক্ষেত্রে আগেভাগেই নিজেদের স্থানান্তরিত ভোট পুনরুদ্ধার করে নিজের আসন বাঁচাতে মরিয়া অশোকবাবু ময়দানে নেমে পড়েছেন। সেই সঙ্গে স্বনির্ভরগোষ্টির মহিলাদের নিয়ে দুই দফায় বৈঠক ও আলোচনার পাশাপাশি পাঁচ বছর পর তাদের সমস্যার শরিক হিসেবে নিজেকে প্রমানে উঠেপড়ে লেগে পড়েছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন করোনার মন্দার মাঝে স্বনির্ভরগোষ্টির মহিলাদের ঋনের কিস্তি স্থগিত রাখার আবেদন জানাচ্ছেন তিনি। তিনি বলেন করোনার সময়ে অন্যান্য ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় দিয়ে স্থগিত রাখা হলেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি।
পাল্টা ব্যাংকগুলি নিয়মিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাউন্ট থেকে ঋণের টাকা কেটে নিয়েছে। অথচ এই দীর্ঘসময়ে মেলা বা প্রদর্শনী বন্ধ থাকায় তাদের হাতে তৈরী সামগ্রী বিক্রি হয়নি। আর্থিক অনটনের মধ্যে চলছে তাদের। তাই অশোক বাবু বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনকে তিনি চিঠি দিয়ে এই বিষয়টি জানাচ্ছেন যাতে কেন্দ্রীয় সরকার স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের ঋণ ছাড়ের বিষয়টিতে গুরুত্বআরোপ করেন ও তার পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। অন্যদিকে শিলিগুড়িতে আন্তর্জাতিকমানের স্টেডিয়ামকে ভোটের ইস্যু করেছে রাম ও বামেরা। এদিন রাজ্যের পূর্ত ও যুব কল্যাণ দপ্তরিয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে আন্তর্জাতিক স্টেডিয়ামের বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান অশোক ভট্টাচায্য।

Post a Comment