প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত‍্যু মহিলার - The News Lion

প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত‍্যু মহিলার

 


দি নিউজ লায়ন:   প্রবল শীতের হাত থেকে রেহাই পেতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার  রায়গঞ্জের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম বিমলা সাহা(৫৫), বাড়ি রায়গঞ্জ শহরের পুর এলাকার কাঞ্চনপল্লী এলাকায়। মৃতার পরিবারের লোকেদের দাবী, গতরাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘরেই আগুন পোহাচ্ছিলেন ওই মহিলা। 


কিন্তু আচমকাই তার পড়নের শাড়িতে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন নাগালের বাইরে চলে যায়। আগুন লাগতেই বাড়ির উঠোনে বেড়িয়ে এলে পরিবারের ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে বিফল হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়। কিন্তু মঙ্গলবার ভোরেই মৃত্যুর কাছে হার মানেন বিমলা। এদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.