পাঁচ বছরে উন্নয়নে ব্যর্থ অশোকের বাম বোর্ডের মেয়াদ শেষে ফিল্ম বানিয়ে আসন দখলের মরিয়া চেষ্টা - The News Lion

পাঁচ বছরে উন্নয়নে ব্যর্থ অশোকের বাম বোর্ডের মেয়াদ শেষে ফিল্ম বানিয়ে আসন দখলের মরিয়া চেষ্টা

 


দি নিউজ লায়নঃ    পাঁচ বছরে উন্নয়নে ব্যর্থ অশোকের বাম বোর্ডের মেয়াদ শেষে ফিল্ম বানিয়ে আসন দখলের মরিয়া চেষ্টা।নিজেদের নাগরিক পরিষেবার চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে লক্ষ টাকা খরচ করে ১০মিনিটের ঝাঁ চকচকে শিলিগুড়ি শহরের ফিল্ম দেখিয়ে ভোট প্রচারের ঢাক পেটাতে চাইছেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচায্য। রাজ্যের উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় শহরের একাধিক প্রয়োজনীয় রাস্তা ও সেতুর কাজ হয়েছে।  পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প ব্যাপক সারা ফেলেছে শহরে।


 সেই উন্নয়নের খতিয়ানকে ভর করেই বিধানসভা নির্বাচন ও পুর নির্বাচন দু ক্ষেত্রেই জনতার দরবারে এগিয়ে রয়েছে তৃনমূল। সেখানে দীর্ঘ পাঁচ বছরে নাগরিক নিত্য পরিষেবা থেকে হাউসিং ফর অল প্রকল্পের বাড়ি তৈরির কাজে পুরনিগমের বাম বোর্ডের দুর্নীতি ও ব্যর্থতা বামেদের ব্যাকফুটে ঠেলছে। যেখানে প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের কন্যাশ্রী১ প্রকল্পের ১০,১৪৬জন ও কন্যাশ্রী২ প্রকল্পের সুবিধা মিলেছে ২২৯৯ছাত্রীর। রূপশ্রী প্রকল্পের বিয়ের জন্য ৭৯২জন যুবতী চলতি আর্থিক বর্ষে অর্থ পেয়েছে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও সম্প্রতি দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে ৮৫ হাজার আবেদন পড়েছে। 


এই অবস্থায়  তৃণমূলের ওপরই আস্থা রাখছে শিলিগুড়িবাসী। অন্যদিকে বামেদের বিগত আর্থিক বছর গুলিতে ২০১৭-২০১৮তে বাম বোর্ডের ব্যাপক দুর্নীতির জেরে হাউসিং ফর অল প্রকল্পের বরাদ্দ অর্থ আটকে যায়, পুরনিগমের গাফিলতির জেরে ফিজ করা হয় গরিব পরিবারগুলো একাউন্ট। ২০১৮-২০১৯ অর্থবর্ষে ৭ কোটি ৬১লক্ষ টাকা বরাদ্দে ১৮৩২টি বাড়ি প্রকল্পের আওতায় তৈরির টার্গেট স্থির করা হয় কিন্তু একটিও বাড়ি তৈরি করে উঠতে পারেননি অশোকবাবুর বামবোর্ড। ২০১৯-২০২০তেও সেই ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেই চলেছে বাম বোর্ড।


বাড়ির নির্মাণের জন্য ১০০৩টি পরিবারের নামের তালিকা তৈরি হয়েছে যা টার্গেটের অর্ধেক। যা ভোটের ময়দানে বাড়তি অক্সিজেন এনে দেবে তৃণমূলেকে। তাই মেয়াদ শেষে পুরনিগমের বাজেটে বরাদ্দকৃত অর্থে রাজ্যের মনোনীত প্রশাসক আসনে বসে ঝাঁ চকচকে ফিল্ম বানিয়ে পুরনিগমের পাশাপাশি বিধানসভা নির্বাচনকে নজরে রেখে বাম দলের প্রচার চালাতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বৃহস্পতিবার ময়দানে নামলেন অশোক ভট্টাচায্য। উন্নয়নের খসড়া পুস্কককারে বের করেন অশোক বাবু। তবে বিরোধী ঘাসফুল শিবিরের মন্তব্য নাগরিকদের চোখে দীর্ঘ পাঁচ বছরের সময়কাল ব্যর্থ প্রশাসক হিসেবেই চিহ্নিত হয়েছে অশোককের বামবোর্ড এবারে শহরবাসী তার জবাব দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.