কেসের ভয় দেখাবেন না, ভোটের মাঠে লড়াই হবে, খেলা হবে - The News Lion

কেসের ভয় দেখাবেন না, ভোটের মাঠে লড়াই হবে, খেলা হবে

 


দি নিউজ লায়নঃ    হরে কৃষ্ণ হরে হরে , তৃণমূলের যতো উচ্ছিষ্ট বিজেপির ঘরে। এভাবেই ফের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। বৃহস্পতিবার বিকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার ফুলতলা বাজার এলাকায় তৃণমূলের এক কর্মী সম্মোলনে  মদন বিজেপিকে তুলোধনা করে বলেন,  আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো আগে করোনা টেষ্ট করানোর দরকার নেই, বরং আগে ব্লাড টেষ্ট করানো হোক। যাতে বোঝা যাবে ওই মানুষটি সভ্য না অসভ্য, ভদ্র না চিটার। 


তিনি এদিন দাবি করেন,  তৃণমূলের পচা উচ্ছিষ্ট মালে আজ ভরে গেছে বিজেপি। বিজেপি যে ভোটের আগে মিথ্যা কেসের ভয় দেখাচ্ছে সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন,  আজ মদন মিত্রের বিরুদ্ধে কেস দিয়ে কিছু করা যাবে না। সবই তো পেটি কেস। কেসের ভয় মদন মিত্রকে দেখিয়ে লাভ নেই। আমার লড়াই জারি থাকবে।  তিনি রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রশংসা করে বলেন, হরে কৃষ্ণ হরে হরে স্বাস্থ্যসাথী আজ রাজ্যের সকলের  ঘরে ঘরে। বলেন,  আজ বিজেপির লোকেরাও লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছেন।যা আমরা খারাপ বলি না। মমতা নিজে লাইন দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড নিয়েছেন।


 তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হলেও তিনি আপনাদেরই লোক।  দিল্লির কাছে হাত পারতেননি। নিজেই দেখিয়ে দিয়েছেন স্বাস্থ্যে বাংলা কতোটা এগিয়ে আছে। আজ আমাদের রাজ্যে খুব কম সংখ্যায় করোনার ভ্যাকসিন পাঠানো হয়েছে।  কিন্ত মমতা দেখিয়ে দিয়েছেন, করোনার ভ্যাকসিনে নয়, গত তিনিদিনে আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। তিনি চিকিতসা পরিষেবা দিয়ে করোনাকে জয় করে দেখিয়ে দিয়েছেন।  তিনি জোরের সঙ্গে বলেন, আমাদের রাজ্যে দিদি আছে, তাই চিন্তা নেই কারো। আজ নর্থ থেকে সাউথ, ইষ্ট থেকে ওয়েষ্ট একটাই নাম মমতা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.