ঠাকুরনগরের সভায় স্রেফ ভাঁওতা দিলেন শাহ, জ্যোতিপ্রিয় - The News Lion

ঠাকুরনগরের সভায় স্রেফ ভাঁওতা দিলেন শাহ, জ্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়নঃ     কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ঠাকুরনগরে এসে স্রেফ ভাঁওতাবাজি দিয়ে গেলেন, নাটক করে গেলেন মতুয়া সম্প্রদায়ের সঙ্গে।  অমিত শাহকে তীব্র আক্রমণ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বলেন, মতুয়ারা শান্তিপ্রিয় মানুষ, শান্ত মানুষ, ধর্মপ্রাণ মানুষ। সেই সমস্ত মতুয়া ভক্তদের সঙ্গে আজ নাগরিকত্বের নামে প্রবঞ্চনা ও ধাপ্পাবাজি করে গেলেন শাহ।


 আমরা এই ধাপ্পাবাজির প্রতিবাদে তীব্র ভাষায় অমিত শাহকে ধীক্কার জানাই। আজ ঠাকুরনগরের  ওই সভাস্থল থেকেই শ্লোগান উঠেছে গো ব্যাক অমিত শাহ, গো ব্যাক। জ্যোতিপ্রিয় বলেন, বিজেপি কীসের সোনার বাংলা গড়বে? যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, শান্তিপ্রিয় মতুয়াদের যারা খেপিয়ে দিয়ে গেলেন আজকে, শান্ত ও ধর্মপ্রাণ মতুয়াদের মিথ্য প্রতিশ্রুতি দিয়ে গেলেন যারা তাদের কথা আজ মানুষ বিশ্বাস করে না।


 বাংলাকে সোনারবাংলা করেছেন মমতা বাংলার মানুষ তাই মমতার ওপরই আস্থা রাখে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী 10 বছরে যে উন্নয়ন করেছেন তা অভাবনীয়। মিথ্যে কথা বলে ষড়যন্ত্র করে মমতাকে খাটো করা যায় না। জ্যোতিপ্রিয় বলেন যেভাবে মতুয়াদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন অমিত শাহ এর বিরুদ্ধে জবাব পেয়ে যাবেন তিনি বিশ্বাসঘাতকতা করলে তার ফল হয় মারাত্মক বিধানসভা ভোটে বিজেপি তা টের পাবে‌।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.