পেট্রোল পাম্প কর্মীর ছিনতাইয়ের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে তিন স্কুলপড়ুয়াকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ
দি নিউজ লায়নঃ পেট্রোল পাম্প কর্মীর ছিনতাইয়ের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে তিন স্কুলপড়ুয়াকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই তিনজনই ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়ে ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ওই কর্মীর ছিনতাই হওয়া টাকা, মোবাইল, সোনার চেইন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । আদালতের মাধ্যমে সেই সব জিনিসগুলো ওই ব্যবসায়ীকে ফেরত দেওয়ার কথাও জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ধৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে সোমবার ইংরেজবাজার থানার পুলিশ।
এদিন দুপুরে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, তিন ছিনতাইকারীদের নাম আকাশ মণ্ডল, বিশাল মন্ডল, রাহুল সাহা। এদের বাড়ি পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়। এরা তিনজনেই স্কুলপড়ুয়া। ৩০ জানুয়ারি রাতে ইংরেজবাজার থানার কমলাবাড়ী এলাকায় এক পেট্রোল পাম্পের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ সাত হাজার টাকা , মোবাইল, চেন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত তিন ছিনতাইকারী । পরে পুলিশের কাছে বিষয়টি জানানো হয় ।
পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে ইংরেজবাজার থানার দুই পুলিশ অফিসার অনিমেষ সমাজপতি বীর সিংহ পুরাতন মালদা থানা পুলিশের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে তাদের বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটু সিংহ নামে একজন যুবক যে পেশায় এক পেট্রোল পাম্পের কর্মী। সে ৩০ জানুয়ারি রাতে বাড়ি ফিরছিল। তখনই অভিযুক্তরা তাকে রিভলবার দেখিয়ে তার কাছ থেকে ছিনতাই করে। তবে এখনো রিভলবারটি উদ্ধার হওয়া সম্ভব হয় নি। তবে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত তিন ছিনতাইকারী এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল ।

Post a Comment