রাতের অন্ধকারে এক হাজার বোতল ফেনসিডিল আটক - The News Lion

রাতের অন্ধকারে এক হাজার বোতল ফেনসিডিল আটক

 


দি নিউজ লায়নঃ      রাতের অন্ধকারে চারচাকা গাড়িতে চেপে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের ছক কষেছিল তিন দুষ্কৃতী। সেইমতো তারা একটি চারচাকা গাড়িতে চেপে মঙ্গলবার রাতে নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকা থেকে বগুলা হয়ে কৃষ্ণগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা বরণবেরিয়ার এলাকায় ওই তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। 


পাশাপাশি একটি চারচাকা গাড়িও আটক হয়েছে। ওই গাড়ির নম্বর wb20 G 4802। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের নাম কৌশিক সেন, সুব্রত বাগ ও রাজীব সাহা। কৌশিক ও সুব্রতর বাড়ি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা বানপুর এলাকায়। অপর দুষ্কৃতী রাজীব বনগাঁ থানার সুভাষপল্লী বাসিন্দা। বুধবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এই পাচার চক্রের পেছনে আর কে বা কারা যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.