মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক উচ্ছ্বাস তৃণমূল কর্মী-সমর্থকদের
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। বুধবার মালদায় মুখ্যমন্ত্রীর এই জনসভার আগে মালতিপুরের শতাধিক মহিলা সাদা এবং নীল পাড় শাড়ি ও হাওয়াই চপ্পল পায়ে অভিনব মিছিলে অংশ নেন।
পাশাপাশি পুরুষরা পড়েন নীল রঙের পোশাক। উদ্যোক্তা ছিলেন মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের কোডিনেটর তথা প্রাক্তন বিধায়ক রহিম বক্সি। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিছিল এগিয়ে চলেছেন। পিছনে ছিল মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের এক হাজারেরও বেশি কর্মী , সমর্থকদের ভিড়।
এদিনের র্যালির আয়োজক তথা মালতিপুরের কোডিনেটর রহিম বক্সি বলেন, মমতা সাধারণ মানুষের জন্য যেভাবে রাতদিন এক করে উন্নয়ন করে চলেছেন , তাকে আমরা সম্মান জানাই। তার উন্নয়নের জোয়ার এবং তার সাদামাটা পোশাকের প্রচার তুলে ধরতেই মালতিপুর এলাকার একশোরও বেশি মহিলাদের এই ভাবেই মিছিলে অংশগ্রহণ করানো হয়েছিল।

Post a Comment