স্বাস্থ্য সাথী কার্ড এর সাফল্য পেল গড়বেতার এক বাদিন্দা, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান - The News Lion

স্বাস্থ্য সাথী কার্ড এর সাফল্য পেল গড়বেতার এক বাদিন্দা, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান

 


দি নিউজ লায়নঃ      পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লকের নামাজবা  গ্রামের বাসিন্দা আম্বিয়া মন্ডল দীর্ঘদিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন। কিন্তু দরিদ্র পরিবারের মানুষ হওয়ায় কানের অপারেশন করার জন্য তিনি টাকা যোগাড় করতে পারেননি। তবে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড করার পর শুক্রবার তিনি তার কানের  অপারেশন করায়, অপারেশন সাকসেসফুল হয়েছে, যা খরচ হয়েছে ওই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে তাকে এক টাকাও বাড়ি থেকে দিতে হয়নি। যার ফলে খুশি আম্বিয়া মন্ডল ও তার পরিবারের লোকেরা।


 তিনি বলেন স্বাস্থ্য সাথী কার্ড আমাদের মতো দরিদ্র পরিবারের মানুষকে দেওয়ায় আমরা গর্বিত এবং খুশি। যার ফলে আমি উপকৃত হতে পেরেছি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমি প্রণাম, অভিনন্দন জানাই এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাংলার মুখ্যমন্ত্রী হয় সেই কামনা করি। আম্বিয়া মন্ডল আরো বলেন যে বিজেপি ভোটের জন্য রাজনীতি করেছে। 


গড়বেতার মানুষ ভুল করে লোকসভা নির্বাচনে বিজেপি কে ভোট দিয়েছিল ।কিন্তু বিধানসভা নির্বাচনে গড়বেতার মানুষ বিজেপিকে আর ভোট দেবে না, বিজেপি প্রত্যাখ্যান করবে। তিনি বলেন আমরা দিদিকে মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য দেখতে চাই। কারণ দিদি না থাকলে আমাদের মত অসহায় পরিবারের মানুষের চিকিৎসা হবে না। বিনা চিকিৎসায় আমাদের মরতে হবে তাই আমরা দিদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.