বন্ধের বিরোধিতা করে আরামবাগ শহর জুড়ে তৃণমূলের মিছিল - The News Lion

বন্ধের বিরোধিতা করে আরামবাগ শহর জুড়ে তৃণমূলের মিছিল

 


দি নিউজ লায়নঃ      বন্ধের বিরোধিতা করে শুক্রবার দোকানপাট খোলার দাবিতে  হুগলি জেলার আরামবাগ শহর জুড়ে পথে নামল তৃণমূল। আরামবাগের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকরা বন্ধের বিরোধিতা করে মিছিল বের করে। যার ফলে মুহূর্তের মধ্যে খুলে যায় অনেক দোকানপাট,শুরু হয় যান চলাচল, এমনকি বেশকিছু  বাজার হাট বসে যায় ।


তবে বন্ধের প্রভাব পড়ে আরামবাগ শহর জুড়ে আংশিকভাবে। অন্যদিকে আরামবাগে তৃণমূল বন্ধের বিরোধিতা করলেও বন্ধের আংশিক প্রভাব দেখা যায় গোঘাট,  খানাকুল ও পুড়শুড়া এলাকায়।শুক্রবার ১২ ঘন্টার বন্ধ এর সমর্থনে গোঘাট চৌমাথায় বাম কর্মী সমর্থকরা আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কেকে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।


 তবে  ওই ঘটনার জেরে  কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক । কিছুক্ষন অবরোধ  থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বামেদের ডাকা বাংলা বন্ধের তেমন প্রভাব দেখা যায় নি।বামেদের ডাকা বনধ  কে মানুষ প্রত্যাখ্যান করায় ওই এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.