স্বাস্থ্য সাথী কার্ড থাকা রুগীকে ফেরানোর অভিযোগ মেদিনীপুরে নার্সিংহোমের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড থাকা এক রুগীকে ফেরানোর অভিযোগ উঠেছে।
শনিবার বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই নার্সিংহোমে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বীরসিং পুর গ্রামের অসুস্থ মাজিরা বিবিকে ভর্তির জন্য নিয়ে আসেন তাঁর বাড়ির লোকজন।
অভিযোগ , ওই নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় তাঁদের এখানে শয্যা খালি নেই। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড থাকার কথা জানালেও ভর্তি নেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ওই বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ রুগীকে ভর্তি না করায় তার পরিবারের লোকেরাএরপর বাধ্য হয়েই ওই রোগীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যদিও ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ফেরানোর অভিযোগ অস্বীকার করেছেন। শয্যা খালি না থাকায় রোগী ফেরানোর কথা জানানো হয়। তবে বিষয়টি স্থানীয় প্রশাসন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

Post a Comment