পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মানকরে অগ্নি নির্বাপন বিভাগ ও জরুরী পরিষেবা দপ্তরের উদ্বোধন - The News Lion

পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মানকরে অগ্নি নির্বাপন বিভাগ ও জরুরী পরিষেবা দপ্তরের উদ্বোধন

 


দি নিউজ লায়নঃ      পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মানকরে অগ্নি নির্বাপন বিভাগ ও জরুরী পরিষেবা দপ্তরের উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন করে নতুন অগ্নি নির্বাপন কেন্দ্র এবং জরুরী পরিষেবা দপ্তর হওয়ায় এবার আর পানাগড় অগ্নিনির্বাপণ বিভাগের উপর ভরসা করে থাকতে হবে না। দীর্ঘদিনের সম্যসা থেকে মুক্তি মিলল। এদিন দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বহুতল বিশিষ্ট আবাসনের জন্য দমকল বিভাগের রয়েছে ছটি    ল‍্যাডার। 


বহুতল ভবনে অগ্নিসংযোগ ঘটলে উচ্চতা বিশিষ্ট এই ল‍্যাডারগুলির সাহায্যে খুব কম সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। ইতিমধ্যেই একটি ল‍্যাডার পাঠানো হয়েছে হলদিয়াতে। পরবর্তী লেডার দুর্গাপুরে পাঠানো হবে বলে জানান। পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ভোটের সময় অনেকে অনেক কথা বলছে সেই সব কথায় কান দেওয়ার প্রয়োজন নেই এসবই হচ্ছে ভোট রাজনীতির কথা ভেবে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে বাংলার মানুষ সব জানেন।


 বাংলার মানুষ জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাতে করে সাধারণ মানুষই বলবে কে উন্নতি চায় আর কে উন্নতি চায় না। যারা যত বেশি কুৎসা রটাবে অপপ্রচার করবে তারা ততো বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.