প্রায় ১০০ কোটি টাকার বাজেট পেশ হল আলিপুরদুয়ার জেলা পরিষদে - The News Lion

প্রায় ১০০ কোটি টাকার বাজেট পেশ হল আলিপুরদুয়ার জেলা পরিষদে

 


দি নিউজ লায়নঃ          প্রায়  ১০০ কোটি টাকার বাজেট পেশ হল আলিপুরদুয়ার জেলা পরিষদে। বুধবার এই বাজেট পেশ করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এদিন বিনা প্রতিবাদে কার্যত আলিপুরদুয়ার জেলা পরিষদের বাজেট পাশ হয়। গত বছর থেকে ১০ শতাংশ বাড়িয়ে এবার ৯৮কোটি ৬৮ লাখ টাকার বাজেট পেশ করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার। গ্রামীণ শৌচাগার নির্মাণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে এই বাজেটে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। 


যদিও এই বাজেটে জেলার পর্যটনের উন্নয়নে বরাদ্দ শূন্য রাখা হয়েছে। এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার বলেন,  "বাজেটে আমরা পর্যটনের জন্য কোনো বরাদ্দ করিনি ঠিকই কিন্তু জেলার পর্যটন এর সামগ্রিক উন্নয়নে নিজস্ব তহবিল থেকে খরচ করে পর্যটনের পরিকাঠামো উন্নয়ন কাজ করা হবে। এছাড়া জনস্বাস্থ্য ও শৌচাগার নির্মাণে যে বরাদ্দ করা হয়েছে তা সামগ্রিকভাবে কিন্তু পর্যটনের বিকাশে কাজ করবে। গত বছর থেকে এবছর বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। জেলার যোগাযোগ ব্যবস্থা,  জনসাস্থ্য উন্নয়নে এই বাজেটে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা চাইছি আলিপুরদুয়ার জেলায় গ্রামীণ অর্থনীতি আরো চাঙ্গা হোক।


  এদিন বাজেট পেশের সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের বিরোধী দল নেত্রী তথা বিজেপি নেত্রী কল্পনা নাগ। তিনি বলেন, "এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের বাজেট পেশ হয়েছে। আমি বাজেট পেশের সময় কিছুটা দেরিতে পৌঁছেছি। সেই কারণে বাজেটের বিস্তারিত সবকিছু এখনো জানতে পারিনি। বাজেট বরাদ্দের বিস্তারিত সব তথ্য হাতে পেলেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব।" উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ টি আসনের ১৭ টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। কুমারগ্রামে একটি আসনে জয়লাভ করে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.