২০২১ এ ২২১ আসন পেয়ে মমতা সরকার হবে, ক্ষমতা থাকলে কেউ রুখে দেখাক, চ‍্যালেঞ্জ মদনের - The News Lion

২০২১ এ ২২১ আসন পেয়ে মমতা সরকার হবে, ক্ষমতা থাকলে কেউ রুখে দেখাক, চ‍্যালেঞ্জ মদনের

 


দি নিউজ লায়নঃ          ২০২১ এ ২২১ আসন পেয়ে মমতা সরকার হবে। ক্ষমতা থাকলে কেউ রুখে দেখাক। ভাঙড়ের র‍্যালি থেকে বিজেপিকে চ‍্যালেঞ্জ মদনের। বুধবার তিনি বলেন, ভাঙড়ে তো জিতবই। 221 এর কম আসন পাব না। বিজেপিকে হুঁশিয়ারী দিয়ে মদন বলেন, কেউ অশান্তি পাকালে ভোট করাতে যা লাগে সব মশলা পাঠিয়ে দেব। তারপর খেলা হবে। বুধবার দুপুরে ভাঙড়ের হাতিশালা থেকে বামনঘাটা হয়ে ভোজেরহাট পর্যন্ত র‍্যালি করেন আরাবুল ইসলাম।হুডখোলা জিপে আরাবুলের পাশে দাঁড়ান মদন মিত্র ও ব্লক সভাপতি ওহিদুল ইসলাম। 


ভাঙড় বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই কমপক্ষে এক হাজার করে মোট দশ হাজার বাইক র‍্যালিতে অংশ গ্রহন করেছে বলে দাবি আরাবুলের।তিনি বলেন,, ‘১০টি অঞ্চল থেকে দশ হাজার বাইকে বিশ হাজার কর্মী সমর্থক এসেছেন।বিজেপি, সিপিএম, কংগ্রেসের কুৎসার জবাব দিতে এই র‍্যালির আয়োজন করা হয়েছে।ভাঙড়ের মানুষ তৃণমূলের সাথে আছে এটা আজ জলের মত পরিষ্কার।‘ 


র‍্যালির অন্যতম আকর্ষণ ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।মদন আরাবুল প্রসঙ্গে বলেন,‘আরাবুল শুধু ‘তাজা নেতা’ নন উনি ‘তরতাজা’ নেতা।ভাঙড় সহ গোটা রাজ্যেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। ২০২১ সালে ২২১ টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে’।‘ভাঙড়ে জেতার জন্য যা যার দরকার সেসবও সরবরাহ করবেন বলে কথা দেন মদন। কি কি সরবরাহ করা হবে সাংবাদিকরা সেটা জানতে চাইলে মদন বলেন, ‘খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, জব কার্ড সহ যা যা দাবিদাওয়া আছে সাধারণ মানুষের তা পূরণ করা হবে।সেগুলি আমি সরবরাহ করব।‘

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.