মালদায় মিমের জেলা সভাপতিসহ 300 নেতা-কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ মালদায় মিমের জেলা সভাপতি মোহাম্মদ সাবির আহমেদ সহ শতাধিক নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করলেন। এদিন প্রায় ৩০০ জন কর্মী , সমর্থকরা মিমের জেলা সভাপতি মোহাম্মদ সাবির আহমেদের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছেন । মঙ্গলবার দুপুরে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় মালদা শহরের টাউন হল প্রাঙ্গণে । সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর, দলের জেলার কোডিনেটর বাবলা সরকার, চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী , যুব তৃনমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
এদিকে বুধবার দুপুরে মালদায় জনসভা করবেন মমতা । আর তার আগেই মিমের জেলা সভাপতিসহ দলের এক ঝাঁক নেতা, কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান করায় ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়েছে দলের মধ্যে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিমের যিনি জেলা সভাপতি ছিলেন তারই নেতৃত্বে ঐদিন ১৫ টি ব্লক থেকে শতাধিক নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন । এরফলে মিমের কোন অস্তিত্ব জেলায় থাকলো না। এদিকে মিমের জেলা সভাপতি মোহাম্মদ সাবির আহমেদ বলেন, যে পরিস্থিতিতে আমরা এই দলে যোগদান করেছিলাম , তখন অন্যরকম ভাবনা চিন্তা ছিলো। কিন্তু পরবর্তীতে বুঝতে পারছি সাম্প্রদায়িক দল বিজেপিকে অলিখিতভাবে গাঁট বন্ধন যুক্ত রয়েছে মিম। তাই বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র তৃণমূল। এই ভেবেই এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই মিম ছেড়ে বিভিন্ন ব্লকের নেতাকর্মীদের নিয়ে এদিন তৃনমূলে যোগদান করেছি। ওই দলের জেলা সভাপতি মৌসুম নূর আমাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি স্তরে তৃণমূলের হয়ে আমরা কাজ করব।
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন , মিমের যিনি লিডারশিপ ছিলেন অর্থাৎ জেলা সভাপতি ছিলেন , সেই মহম্মদ সাবির আহমেদ এদিন সদলবলে তৃণমূলে যোগদান করেছেন । যার ফলে জেলার ১৫ টি ব্লকের যেখানে এদের অল্পবিস্তর কিছু কর্মী-সমর্থকেরা ছিল । তা আর থাকলো না । কারণ , এদিন প্রায় ৩০০'র বেশি নেতা-কর্মী-সমর্থকরা মিম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ওই দলের জেলা সভাপতির নেতৃত্বে । যদিও মিমের কোনো প্রভাব পড়বে না। ওই দলের নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আসতে চেয়েছিলেন। কারণ, যদি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখতে পারে সেটাই হবে তৃণমূল । এই পরিস্থিতিতে মিমের নেতাকর্মীরা এদিন যোগদান করেছেন, ফলে বিভিন্ন এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি আরও মজবুত হলো।

Post a Comment