আমার আদর্শ পথের উদ্বোধন হলো কোচবিহারে
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারের উদ্যোগে উদ্বোধন হলো “আমার আদর্শ পথ”। কোচবিহার সাগরদিঘী এবং মাথাভাঙায় দুটি সড়ক উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান এবং মাথাভাঙ্গা পৌরসভার প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন লক্ষপতি প্রামানিক। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন কোচবিহারে একাধিক প্রশাসনিক আধিকারিক এবং মাথাভাঙ্গার নব-নিযুক্ত মহকুমাশাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরোজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার পুলিশের আইসি বিশ্বাশ্রয় সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য গিরীন্দ্রনাথ বর্মন সহ প্রমুখ।
এদিন কোচবিহার জেলা স্বাস্থ্য ভবন কাদিয়ান জানান, ‘পশ্চিমবঙ্গ সরকারের একটি সুরক্ষিত প্রকল্প হাতিয়ার হিসেবেকোচবিহার সাগরদিঘী চত্বরকে বেছে নেওয়া হয়েছে। একই সাথে পচাগর থেকে মাথাভাঙ্গা চৌপতি পর্যন্ত এই রাস্তাটি “আমার আদর্শ পথ” হিসেবে বিবেচিত হয়েছে। সেই হিসাবে সুন্দর এই রাস্তাটি যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে, ফুটপাত দখলমুক্ত থাকে এবং মনোরম পরিবেশে থাকে তার জন্য আজকের এই নতুন আদর্শ পথের সূচনা করা হলো।

Post a Comment