ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য রায়গঞ্জে - The News Lion

ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য রায়গঞ্জে

 


দি নিউজ লায়নঃ         শোওয়ার ঘরে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার ঘটনা। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম পিঙ্কু সিং(৪৩), পেশায় গাড়ি চালক।  মৃতের পরিবারের দাবী, তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার ঝগড়া বিবাদের পর তার স্ত্রী পুত্র তাকে ছেড়ে অন্যত্র চলে যায়।


 এদিকে রবিবার দিনের বেলাতেও ঘরে আলো জ্বলতে ও কথা বলতে শোনা যায়। কিন্তু বাইরে থেকে ঘরে তালা মারা অবস্থায় ছিল বলে তার পরিবারের অন্যান্ন সদস্যদের দাবী। আর আজ সকালে স্থানীয় সুত্রে খবর পেয়ে বাড়িতে এসে পুলিশকে খবর দিয়ে তার শোবার ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায় বলে দাবী। 


আর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছার ফাঁসি দেখে এবং পা মাটিতে লেগে থাকায় বিষয়টি অস্বাভাবিক মনে হয় তাদের। এতেই তাকে কেউ খুন করে ফাসিতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন মৃতার পরিবারের। যদিও পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.