কেন্দ্রীয় মহোৎসবের পর কেটে গেছে সাত দিন, এখনো আবর্জনায় পূর্ণ কোচবিহার রাজবাড়ি, ক্ষোভ পার্থপ্রতিমের
দি নিউজ লায়নঃ রাজবাড়িকে অমর্যাদা করে পরিবেশ আইন কে শিকেয় তুলে কেন্দ্রীয় সরকারের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় কেন্দ্রীয় মহোৎসব সাত দিন পরেও নোংরা আবর্জনা প্লাস্টিক থার্মোকলে পরিপূর্ণ রাজবাড়ির বাগান। ইতিমধ্যেই লক্ষাধিক টাকার ফুলের বাগান ধ্বংস হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। এবার পরিষ্কার পরিছন্নতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়।
তৃণমূল তথা কোচবিহারে সাধারণ বাসিন্দাদের পর থেকে দাবি তোলা হয়েছিল এই উৎসব রাজবাড়ির ব্যতীত অন্য কোথাও করা হলে ভালো হতো। কারণ রাজবাড়ীর পরিমাপ এবং সৌন্দর্য নষ্ট হওয়ার ভয় ছিল সকলের। এই আশঙ্কায় দিনে দিনে প্রকাশ পাচ্ছে। বিগত 16 তারিখ শেষ হয়ে যায় মহোৎসব, তারপর থেকে আমাজনে কিভাবে নোংরা আবর্জনা পরিপূর্ণ রাজবাড়ী। পার্থ প্রতিম রায় মন্তব্য করে বলে, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এখনো অপমানিত হচ্ছে কোচবিহার রাজবাড়ি।
যে সংস্থাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেনি। শুধু তাই নয় কোচবিহার রাজবাড়ির একাধিক সূচক লিপি বোর্ড ভেঙে পড়ে আছে। এর আগেই কাজ বাড়ির মূল ফটকে রেলিং ভাঙার মতো ঘটনা ঘটেছে এই কেন্দ্রীয় মহোৎসব কে কেন্দ্র করে। সুতরাং অবিলম্বে রাজবাড়ী পরিষ্কার-পরিচ্ছন্ন না হলে এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠবে বলে দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব। দ্বিতীয়বার এই বিষয়ে বিজেপি কিংবা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


Post a Comment