"বাংলা নিজের মেয়েকেই চায়" স্লোগানকে সামনে রেখে মালদায় জোর প্রচার তৃণমূলের - The News Lion

"বাংলা নিজের মেয়েকেই চায়" স্লোগানকে সামনে রেখে মালদায় জোর প্রচার তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ        "বাংলা নিজের মেয়েকেই চায়"  এই স্লোগানকে সামনে রেখে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মালতিপুর বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর এবং ইংরেজবাজার শহর  কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি । এদিন চাচোল মহকুমার মালতিপুর এলাকায় নিজস্ব কার্যালয় "বাংলা নিজের মেয়েকেই চায়" এই স্লোগানের সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের কোডিনেটর রহিম বক্সী। অন্যদিকে ইংরেজবাজার পুরসভা ২২ নম্বর ওয়ার্ডের  রেল কলোনি এলাকার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন নরেন্দ্রনাথ। 


এদিন সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের এই দুই দায়িত্বপ্রাপ্ত নেতা রহিম বক্সি এবং নরেন্দ্রনাথ তেওয়ারি । পাশাপাশি "বাংলা নিজের মেয়েকেই চায়" এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে কিভাবে নির্বাচনী প্রচারে মানুষের কাছে পৌঁছতে হবে সে ব্যাপারে বিশদ ব্যাখ্যা তুলে ধরেন জেলা তৃনমূলের দুই নেতা।


এদিন সাংবাদিক বৈঠকে মালতিপুর বিধানসভা কেন্দ্রের কোডিনেটর রহিম বক্সী এবং ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন,  "বাংলা নিজের মেয়েকেই চাই" এই স্লোগান এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। কিন্তু বিজেপি'র দিলীপ ঘোষ হিন্দু আবেগ নিয়ে রাজনীতি করছে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষ এর যোগ্য জবাব দিবে।  এবার মালদায় ব্যাপক ভালো ফল করবে তৃণমূল। "বাংলা নিজের মেয়েকেই চায়" এটাই এবার বাস্তব করে দেখাবে বাংলার মানুষ। আগামী বিধানসভা নির্বাচনে মালদা এবার সব কটি আসনে তৃণমূলের দখলে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.